
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা ১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন দলের চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনায় আয়োজিত মিলাদ ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে তিনি নেত্রী বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করে বলেন— “দেশনেত্রী খালেদা জিয়া শুধু একজন রাজনৈতিক ব্যক্তিত্ব নন, তিনি বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের প্রতীক। তাঁর দীর্ঘ সংগ্রাম এ জাতির গণতান্ত্রিক চেতনার ভিত্তি মজবুত করেছে।”
মিল্টন আরও বলেন,
“আজ আমরা শুধু দোয়া করতেই একত্রিত হইনি, বরং আমরা শপথ নিতে এসেছি— গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠায় একসঙ্গে কাজ করব। জনতার ইচ্ছাই হবে রাষ্ট্র পরিচালনার ভিত্তি। খালেদা জিয়ার ত্যাগ ও নেতৃত্ব আমাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।”
তিনি কর্মী-সমর্থকদের প্রতি ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে যোগ করেন,
“পরিবর্তনের সময় এসেছে। আমরা যদি সংগঠিত হই, জনগণের আস্থা অর্জন করতে পারি, তাহলে সামনে নতুন পথ খুলে যাবে। নেত্রীর সুস্থতা ও মুক্তি দেশের গণতান্ত্রিক চেতনায় নতুন প্রাণ সঞ্চার করবে।”
মিলাদ ও দোয়া মাহফিলে বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়াসহ সকল অসুস্থ নেতা-কর্মীর রোগমুক্তি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

