
শাওন আহম্মেদ লেবু-কুড়িগ্রাম উত্তর ধরলা প্রতিনিধি :
কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা প্রেসক্লাবের কোষাধ্যক্ষ আশরাফুল আলম ফুলকে সাংগঠনিক নিয়ম-শৃঙ্খলা ভঙ্গের দায়ে কোষাধক্ষ্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
প্রেসক্লাব সূত্র জানায়, আশরাফুল আলম ফুল এর আগেও বিভিন্ন সময়ে সংগঠনের নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করায় মিটিংয়ের মাধ্যমে তাকে সতর্ক করা হয়েছিল। তবে সতর্ক করার পরও তিনি সংগঠনের নিয়ম-কানুন উপেক্ষা করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়াতে থাকেন। পুনরায় অভিযোগ প্রমাণিত হওয়ায় সংগঠন বাধ্য হয়ে তার বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে।
গত ২৬ নভেম্বর ২০২৫ (বৃহস্পতিবার) সন্ধ্যায় আয়োজিত জরুরি সভায় প্রেসক্লাবের সকল সদস্যের মতামতের ভিত্তিতে সভাপতি শাহীন শহীদ এবং সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রনজু তাকে বহিষ্কারের সিদ্ধান্ত আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন।
উপজেলা প্রেসক্লাবের সভাপতি শাহীন শহীদ বলেন,
“বহিষ্কৃত আশরাফুল আলম ফুলের সঙ্গে আর কোনো সদস্য সংবাদ সংগ্রহের জন্য যেতে পারবেন না। সে কোনো ঝামেলায় জড়ালে তার দায়ভার উপজেলা প্রেসক্লাব বহন করবে না।

