
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
দেশীয় জাত, আধুনিক প্রযুক্তি প্রাণিসম্পদে হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে রূপসায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ও প্রাণিসম্পদ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান আজ ২৬ নভেম্বর সকাল সাড়ে ১০টায় উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন উপজেলা কৃষি কর্মকর্তা তরুণ কুমার বালা, সিনিয়র মৎস্য কর্মকর্তা জ্যোতি কণা দাস, যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন।
রূপসা প্রাণিসম্পদ দপ্তরের এলইও ডা. নাসরিন সুলতানার সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন শিক্ষক কৃষ্ণপদ রায়, মিসেস শাবানা, প্রাণিসম্পদ দপ্তরের দেবাশীষ মণ্ডল, পিন্টু ঢালী, সোহেল রানা, সোহেল হালদার, মডেল মসজিদের ইমাম হাফেজ মাওলানা দেলোয়ার হোসেন, খামারি সাংবাদিক বেনজুর হোসেন, লাকী বেগম, সঞ্জিত কুমার মালাকার প্রমুখ।
অনুষ্ঠানে মোট ৩০টি স্টলের মাধ্যমে প্রায় ৭০–৮০ জন খামারি তাদের দুম্বা, গরু, ছাগল, ষাঁড়, হাঁস, মোরগ, মুরগি, পাখি, ঘাস কাটার মেশিনসহ বিভিন্ন আধুনিক প্রযুক্তি প্রদর্শনের জন্য উপস্থাপন করেন। প্রদর্শনীতে মোট ৩০টি ক্যাটাগরিতে পুরস্কার বিতরণ করা হবে।

