
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
রূপসা উপজেলা প্রশাসন আয়োজিত মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা আজ ২৬ নভেম্বর সকালে উপজেলা অফিসার্স ক্লাবে অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন রূপসা উপজেলা নির্বাহী অফিসার সানজিদা রিকতা।
বক্তৃতা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম, প্রানিসম্পদ কর্মকর্তা ড. আহসান হাবীব প্রামাণিক, উপজেলা প্রকৌশলী শোভন সরকার, উপজেলা শিক্ষা কর্মকর্তা মুহাঃ আবুল কাশেম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফারহানা ইয়াসমিন, সমাজসেবা কর্মকর্তা রাকিবুল ইসলাম তরফদার, সহকারী প্রোগ্রামার ইমরান হোসেন,প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ মোঃ বোরহানউদ্দিন,উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ,জনস্বাস্থ্য প্রকৌশলী মোঃ রাসেল,যুব উন্নয়ন কর্মকর্তা খান বজলুর রহমান,রূপসা পল্লী বিদুৎ এজিএম এম এ হালিম খান,পরিবার পরিকল্পনা কর্মকর্তা সাঈদুর রহমান, রূপসা থানা সাব ইন্সপেক্টর রজত কুমার মন্ডল ,কাজদিয়া সরকারি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ অজিত সরকার,রূপসা উপজেলা বিএনপির আহবায়ক মোল্যা সাইফুর রহমান,টিএসবি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছাফুর রহমান, আইচগাতী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাসুম বিল্লাহ,শ্রীফলতলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিয়াউল ইসলাম বিশ্বাস,মাদ্রাসা সুপার মাওঃ শফিউদ্দীন নেছারী, সহকারী প্রধান শিক্ষক কমল চন্দ্র সানা, রুপসা, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক তৌহিদ উদ্দিন শেখ, সহ সভাপতি ফ ম আইয়ুব আলী, সাংগঠনিক সম্পাদক গোলাম রব্বানী, ইউপি সদস্য ফিরোজ মাহমুদ,হাফেজ জাহাঙ্গীর হোসেন, দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ওবায়েদ ফারাজী, ছাত্র প্রতিনিধি তামিম হাসান লিয়ন,শামীম হাওলাদার,তরিকুল ইসলাম প্রমূখ।

