
মোঃ ওয়াহেদ আলী :
শুক্রবার (২১ নভেম্বর) বাংলাদেশ ক্রিকেট বোর্ড এজ গ্রুপ ক্রিকেট ডেভলপমেন্ট ক্যাম্পেইন এর মিট দা ক্রিকেটারস সম্মানিত অতিথি হিসেবে বয়স ভিত্তিক টুর্ণামেন্ট কমিটির চেয়ারম্যান আসিফ আকবর লালমনিরহাট জেলা স্টেডিয়াম পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে আসিফ আকবর বলেন, শুধু ঢাকায় নয়, দেশের বিভিন্ন জেলায় ক্রিকেটকে ছড়িয়ে দিতে চান তাঁরা। এ জন্য তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
আসিফ আকবর জানান, লালমনিরহাট জেলা স্টেডিয়ামটি বর্তমানে বেশ ভালো অবস্থায় রয়েছে এবং ক্রিকেট উন্নয়নে এ জেলার বড় সম্ভাবনা রয়েছে। তবে কিছু চাহিদা পূরণ জরুরি। বিশেষ করে নারী খেলোয়াড়দের জন্য আলাদা ড্রেসিং রুম, ইনডোর অনুশীলন সুবিধা, আধুনিক প্রশিক্ষণ অবকাঠামো, গ্রাউন্ড কন্ডিশন উন্নয়ন, নেট সুবিধা ও একাডেমিক প্রস্তুতির মতো বিষয়গুলো দ্রুত সময়ের মধ্যে বিসিবির পক্ষ থেকে নিশ্চিত করা হবে।

