
নিজস্ব প্রতিনিধি :
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জনাব শফিকুল ইসলাম খান মিল্টন ১৩ নং ওয়ার্ডের সম্মানিত মহিলাদের সঙ্গে আলোচনা ও মতবিনিময় সভা করেন।
সভায় তিনি নারীদের ভোটাধিকার, নিরাপত্তা, সামাজিক উন্নয়ন এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে খোলামেলা আলোচনা করেন। উপস্থিত নারীরা তাদের নানা সমস্যা, আশা–আকাঙ্ক্ষা এবং এলাকার উন্নয়নসংক্রান্ত মতামত তাঁর সামনে তুলে ধরেন।
মিল্টন বলেন, “নারীদের অগ্রগতি ছাড়া একটি আধুনিক ও গণতান্ত্রিক সমাজ গড়ে তোলা সম্ভব নয়। আপনাদের সহযোগিতা ও মতামত আমার রাজনৈতিক যাত্রাকে আরও শক্তিশালী করবে।”
সভার শেষ অংশে তিনি নারীদের পাশে থাকার এবং এলাকাবাসীর উন্নয়নে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

