
নিজস্ব প্রতিনিধি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৬১তম জন্মদিন উপলক্ষে আজ সারাদিনব্যাপী ঢাকা-১৮ আসনের বিভিন্ন স্থানে দোয়া মাহফিল ও তবারক বিতরণের আয়োজন করা হয়।
আয়োজিত এসব কর্মসূচিতে অংশ নেন ঢাকা-১৮ আসনের কর্ণধার ও মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
তিনি উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে বলেন, তারেক রহমানের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দেশ নেতৃত্বের জন্য সকলের কাছে দোয়া চান। একই সঙ্গে তিনি দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে কাজ করার আহ্বান জানান।
এস এম জাহাঙ্গীর হোসেন আরো বলেন, “আগামী দিনের গণতান্ত্রিক আন্দোলন ও দেশের সামগ্রিক উন্নয়নে আমরা সবাই একসাথে কাজ করবো। জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং উন্নত একটি ভবিষ্যৎ গড়াই আমাদের লক্ষ্য।”
দিনব্যাপী বিভিন্ন স্থানে অনুষ্ঠিত এসব দোয়া মাহফিল ও তবারক বিতরণ কর্মসূচিতে স্থানীয় নেতাকর্মী, গণমানুষ ও বিপুল সংখ্যক শুভানুধ্যায়ী অংশ নেন।

