
জন জাগরণ ডেস্ক :
অসুস্থ হয়ে চিকিৎসাধীন রয়েছেন বাংলাদেশের প্রবীণ সাংবাদিক, বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি, মিরপুর প্রেস ক্লাবের উপদেষ্টা এবং মাতৃজগত পত্রিকার সম্পাদক খান সেলিম রহমান। বেশ কয়েকদিন ধরে শারীরিক জটিলতায় ভুগছেন তিনি।
দেশের গণমাধ্যম অঙ্গনের এই বরেণ্য ব্যক্তিত্বের দ্রুত আরোগ্য কামনা করেছে দৈনিক জন জাগরণ পত্রিকা ও বাংলাদেশ সেন্ট্রাল প্রেস ক্লাব।
খান সেলিম রহমান শুধু একজন সিনিয়র সাংবাদিকই নন—তিনি একজন মানবিক ও সমাজমানবতার প্রতি নিবেদিত মানুষ হিসেবে পরিচিত। দীর্ঘ সাংবাদিকতা জীবনে তিনি মানুষের পাশে দাঁড়িয়েছেন, অন্যায়ের বিরুদ্ধে কলম ধরেছেন, এবং অসহায় মানুষের জন্য বিভিন্ন সময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার লেখা কলাম ও প্রতিবেদন বহুবার সমাজের বাস্তবতা তুলে ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
এই মানবিক ব্যক্তিত্বের দ্রুত সুস্থতা কামনা করে দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানানো হয়েছে।
আল্লাহপাক যেন তাকে পূর্ণ সুস্থতা দান করেন—এই দোয়া করছেন তার সহকর্মী, শুভানুধ্যায়ী এবং দেশের সাধারণ মানুষ।

