
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা–১৬ আসনের ধানের শীষের প্রার্থী ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক জনাব আমিনুল হক তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আমিনুল হক সামনে আসন্ন জাতীয় নির্বাচনে বিএনপির লক্ষ্য, দলের বর্তমান আন্দোলন-সংগ্রাম এবং গণতন্ত্র পুনরুদ্ধারে তরুণ প্রজন্মের ভূমিকাকে গুরুত্বসহকারে তুলে ধরেন। তিনি বলেন,
“ঢাকা–১৬ আসনের জনগণই আমার শক্তি। ছাত্রদলের সাবেক নেতারা সবসময় আন্দোলনের ফ্রন্টলাইনে ছিলেন, আগামী দিনেও আপনাদের ভূমিকা বিএনপির পুনর্জাগরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।”
সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রদলের সাবেক নেতৃবৃন্দ এবং দৈনিক জনজাগরণ পত্রিকার সহ-সম্পাদক ও সাবেক ছাত্রনেতা নাসির উদ্দিন খোকন। তিনি বলেন, “আমিনুল হক শুধু একজন প্রার্থী নন, তিনি ঢাকা–১৬ আসনের গণমানুষের কণ্ঠস্বর। তার নেতৃত্বে বিএনপির এই এলাকায় নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।”
সভায় উপস্থিত সাবেক নেতৃবৃন্দ আমিনুল হকের প্রতি পূর্ণ সমর্থন পুনর্ব্যক্ত করেন এবং নির্বাচনী মাঠে সর্বাত্মক ভূমিকা রাখার অঙ্গীকার করেন।
আলোচনা শেষে ঢাকা–১৬ এর সার্বিক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচনে সংগঠনের করণীয় এবং কেন্দ্রীয় নির্দেশনার বাস্তবায়ন নিয়ে দিকনির্দেশনা প্রদান করেন আমিনুল হক।

