
পরাশর মুখার্জি রিপন-আশাশুনি প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচিত হতে পারলে শ্যামনগর ও কালিগঞ্জ (আংশিক) এর ন্যায় আশাশুনির উন্নয়নে আমি ভুমিকা রাখবো। সাতক্ষীরা-০৩ কে আমি দেশ নায়ক তারেক রহমানকে উপহার দিতে চাই।
আশাশুনির শতভাগ কাঁচা ও ইটের শোলিং রাস্তা কার্পেটিং এর আওতায় আনা হবে। ঝুঁকিপূর্ণ সকল বেড়িবাঁধ টেকসই বেড়িবাঁধে রুপান্তরিত করা হবে। মসজিদ, মাদ্রাসা ও মন্দিরে উন্নয়নের ছোঁয়া পৌঁছে দেয়া হবে। যে সমস্ত ঘরে এখনও বিদ্যুৎ সংযোগ পৌঁছায়নি সেখানে বিদ্যুৎ সংযোগ পৌঁছে দেয়া হবে। উপজেলাবাসীর জোড় গোঁড়ায় উন্নত স্বাস্থ্য সেবা পৌঁছে দেয়া হবে। সর্বোপরি আমি নির্বাচিত হতে না পারলেও আমার সামর্থ অনুযায়ী উন্নয়ন কর্মকাণ্ডে ভুমিকা রাখার চেষ্টা করব আপনারা দেখত পাবেন ইনশাআল্লাহ। আশাশুনিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত ধানের শীষের প্রার্থী সাবেক এমপি কাজী আলাউদ্দীনকে আশাশুনি উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন বিএনপি মনোনীত ধানের শীষের প্রার্থী কাজী আলাউদ্দিন। বৃহস্পতিবার বিকালে উপজেলা সদরের বড় দূর্গাপর বালুর মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মশিউর হুদা তুহিনের সঞ্চালনায় ও সাবেক আহ্বায়ক স ম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক ও আনুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রুহুল কুদ্দুস, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহবায়ক ইবাদুল ইসলাম,উপজেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল হক, (খোকন মোড়ল) যুগ্ম আহ্বায়ক শেখ আব্দুর রশিদ, রবিউল আওয়াল ছোট, আজহারুল ইসলাম মন্টু, উপজেলা যুবদলের সদস্য সচিব ও বুধহাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী আবু জাহিদ সোহাগ উপজেলা শ্রমিক দলের সভাপতি নুর ইসলাম মোড়ল সাধারণ সম্পাদক রুহুল আমিন মোড়ল উপজেলা কৃষকদলের আহ্বায়ক লিয়াকত আলী সদস্য সচিব আব্দুল কাদের স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নূরে আলম সারোয়ার, লিটন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সম আখতারুজ্জামান আক্তার উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম-অভায়ক সমা সাদুজ্জামান আসাদ সহ আশাশুনি ও কালিগঞ্জ উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও তার অঙ্গসংগঠনের নেতাকর্মীবৃন্দ ।

