
মোঃ গোলাম রাব্বানী-স্টাফ রিপোর্টার :
বিএনপি’র কেন্দ্রীয় তথ্য বিষয়ক সম্পাদক ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে খুলনা-৪ আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আজিজুল বারী হেলাল বলেছেন, সুষ্ঠভাবে দেশ পরিচালনায় বিএনপি অঙ্গীকারাবদ্ধ। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে দলের নেতাকর্মীদের দ্বারে দ্বারে ভোট প্রার্থনা করতে হবে। তিনি বলেন, জনগণ সকল ক্ষমতার উৎস। আমাদের সাধারণ মানুষের ভালোবাসা নিয়ে রাষ্ট্রীয় ক্ষমতায় যেতে হবে।
প্রধান অতিথি বলেন, বিএনপি’র আমলে দেশের মানুষ শান্তিতে ও নিরাপদে ছিলো। তখন বিদ্যুৎ এর ঘাটতি ছিলো না। বিএনপি ক্ষমতায় এলে নতুন নতুন কর্মসংস্থানের সৃষ্টি হবে। বিএনপি’র আমলে কৃষক কৃষি পণ্যের ন্যায্য মূল্য পেত। তিনি বলেন, গাছ আমাদের অক্সিজেন দেয়। তাই আমাদের বেশি বেশি করে গাছ রোপণ করতে হবে।
আজ মঙ্গলবার (১১ নভেম্বর) বিকেল ৪টায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রূপসা কলেজ মাঠে নির্বাচনী সেন্টার কমিটি নিয়ে নৈহাটী ইউনিয়ন এবং টিএসবি ইউনিয়ন বিএনপির অঙ্গ ও সহযোগি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি’র যুগ্ম- আহবায়ক মোল্লা খায়রুল ইসলাম, শেখ আব্দুর রশিদ, জিএম কামরুজ্জামান টুকু, এনামুল হক সজল, উপজেলা বিএনপি’র আহবায়ক মোল্লা সাইফুর রহমান, সদস্য সচিব জাবেদ হোসেন মল্লিক, জেলা মহিলা দলের আহবায়ক এড. তসলিমা খাতুন ছন্দা, জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আতাউর রহমান রুনু, জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ আবু সাঈদ।
নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক আহবায়ক এসএম মহিউদ্দিন মিন্টুর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা করেন টিএসবি ইউনিয়ন বিএনপির আহবায়ক খান আনোয়ার হোসেন।
নৈহাটী ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব দিদারুল ইসলাম ও টিএসবি ইউনিয়ন বিএনপি’র সাবেক সদস্য সচিব আজিজুর রহমানের যৌথ পরিচালনায় বক্তৃতা করেন ও উপস্থিত ছিলেন, জেলা বিএনপি সদস্য মোল্লা রিয়াজুল ইসলাম,ইউপি চেয়ারম্যান আছাফুর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম-আহবায়ক বিকাশ মিত্র, আবুল কালাম গোলদার, রবিউল ইসলাম রবি, আনসার আলী বিশ্বাস, ইউপি চেয়ারম্যান সেখ ইলিয়াস হোসেন, ইসমাইল হোসেন, সদস্য মো: মহিউদ্দিন শেখ, মীর ফিরোজ, জেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক মোঃ কবির শেখ, জেলা যুবদলের যুগ্ম-আবায়ক রুবেল মীর, বিএনপি নেতা জাহিদুল ইসলাম রবি, বাবু মোল্যা, আমিরুল ইসলাম তারেক, আব্দুল হালিম মোড়ল, মোঃ আফসার শেখ, অন্তর হোসেন মাসুম, মোঃ মারুফ শেখ, বিএনপি নেতা বাদশা জমাদ্দার, সাবেক ছাত্রনেতা খান আলিম হাসান, যুবদল নেতা মুন্না সরদার, মিজানুর রহমান,যুবদল নেতা মিকাইল হোসেন, সাজ্জাদ হোসেন লিপন, উপজেলা ছাত্রদল সভাপতি কাজী জাকারিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দল সদস্য সচিব আসাদুজ্জামান বিপ্লব, রূপসা কলেজ ছাত্রদল সভাপতি নাজমুল হক পাপ্পু, সাধারণ সম্পাদক জান্নাতুন নাঈম, মহিলা যুবদলের সদস্য সচিব শারমিন আক্তার আখি, ছাত্রনেতা আল-আমিন শেখ, যুবদল নেতা মাসুদ খান, মাসুদ মীর,খন্দকার শরিফুল ইসলাম, হাকিম কাজী, সেলিম রেজা, শামীম হাসান, রূপসা কলেজ ছাত্রদল সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক পিয়াস মুন্সী, বিএনপি নেতা লাভলু শেখ, আতাহার গাজী, মীর জাকির হোসেন,রসুল মোল্লা, মোঃ সোহেল,মোঃ গোলাম রব্বানী, সোহাগ হাওলাদার প্রমুখ।

