
নিজস্ব প্রতিনিধি :
বিগত ফ্যাসিস্ট সরকার হটাতে ঢাকার তিনটি প্রধান প্রবেশমুখের অন্যতম আব্দুল্লাহপুর মোড় দীর্ঘদিন ধরে আগলে রেখেছিলেন ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
তিনি শুধু রাজনীতির ময়দানে নয়, আন্দোলন-সংগ্রামের অগ্রভাগেও ছিলেন এক অনন্য নেতৃত্বের প্রতীক।

স্থানীয় জনমত বলছে, ঢাকা-১৮ আসনের ধানের শীষের একমাত্র গ্রহণযোগ্য প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন।
কারণ, গত ১৭ বছর ধরে তিনি নিরলসভাবে ফ্যাসিস্ট শাসনের বিরুদ্ধে মাঠে ছিলেন, যখন অনেকেই নীরব বা অনুপস্থিত ছিলেন।
এলাকার সাধারণ জনগণ ও বিএনপি’র তৃণমূল নেতাকর্মীরা বলছেন —
“এস এম জাহাঙ্গীর হোসেন ছাড়া এই আসনে অন্য কাউকে প্রার্থী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়।”
তাদের অভিযোগ, দলের ভেতরে গুটি কয়েক নেতা বিভাজন সৃষ্টির চেষ্টা করছেন।
তবে বিশ্লেষণে দেখা যাচ্ছে, এস এম জাহাঙ্গীর হোসেনের প্রতিদ্বন্দ্বী হিসেবে যাদের নাম শোনা যাচ্ছে, তাদের সম্মিলিত ভোটব্যাংক মাত্র ৭-৮ শতাংশ।
অপরদিকে, সাম্প্রতিক এক জরিপে দেখা গেছে — এস এম জাহাঙ্গীর হোসেন ৭৮% ভোট সমর্থন নিয়ে এগিয়ে আছেন।
তৃণমূলের দাবি স্পষ্ট —
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যেন অনতিবিলম্বে এস এম জাহাঙ্গীর হোসেনকে ঢাকা-১৮ আসনে ধানের শীষের প্রার্থী ঘোষণা করেন।
এখন সকলের দৃষ্টি বিএনপির হাই কমান্ডের দিকে —
দল কি জনমানুষের এই দাবিকে সম্মান জানাবে, নাকি ভেতরের রাজনীতির চাপে অন্য সিদ্ধান্ত নেবে —
এই প্রশ্নেই উত্তপ্ত এখন পুরো ঢাকা-১৮ আসন।

