
নিজস্ব প্রতিনিধি :
বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা ১৮ আসনের জনপ্রিয় নেতা ও ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক, বারবার কারারুদ্ধ, ত্যাগী ও কর্মীবান্ধব রাজনীতিক এস এম জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বে উত্তরায় এক বিশাল র্যালি অনুষ্ঠিত হয়।
র্যালিতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ জনগণের ঢল নামে, যা এলাকাজুড়ে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। জনসমুদ্রের উপস্থিতি প্রমাণ করে, এস এম জাহাঙ্গীর হোসেনই আগামী জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের একমাত্র যোগ্য প্রার্থী।
স্থানীয় জনগণ ক্ষোভ প্রকাশ করে বলেন, “এখনও কেন আমাদের প্রিয় নেতাকে ১৮ আসনের মনোনয়ন দেওয়া হয়নি, তা আমরা বুঝতে পারছি না। যাঁরা তার মনোনয়নে বাধা দিচ্ছেন, তাঁরা এই অঞ্চলের একজন মেম্বার হওয়ার যোগ্যতাও রাখেন না।”
র্যালিতে বক্তারা বলেন, এস এম জাহাঙ্গীর হোসেনের মতো নিবেদিতপ্রাণ, ত্যাগী ও জনপ্রিয় নেতা আজকের রাজনৈতিক বাস্তবতায় অত্যন্ত প্রয়োজন। জনগণ বিশ্বাস করে—তিনি ঢাকা-১৮ আসনের উন্নয়ন, গণতন্ত্র ও জনগণের অধিকার ফিরিয়ে আনার লড়াইয়ে অগ্রণী ভূমিকা রাখবেন।

