
রায়হান শেখ-বিশেষ প্রতিনিধি :
বাগেরহাটের চিতলমারীতে একটি এনজিওর কর্মীদের বিরুদ্ধে শ্রাবণী হীরা (২২) নামের এক গৃহবধূর স্বর্ণের আংটি, নাকফুল ও পিতলের বদনা নেওয়ার অভিযোগ উঠেছে। কিস্তির টাকা পরিশোধ না করায় এনজিওর এক মাঠকর্মী পাশ বইয়ে আংটি বাবদ ৮ হাজার ও বদনা বাবদ ১ হাজার ৫০০ টাকা দেখিয়ে গ্রহণ করেন।
শনিবার (৮ নভেম্বর) গৃহবধূর ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।
তবে এনজিওটির কর্মকর্তারা দাবি করেন, গৃহবধূ স্বেচ্ছায় আলংকার ও বদনা তাদের হাতে তুলে দিয়েছেন।

