
মোঃ ওয়াহেদ আলী :
লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ট্রেনের ধাক্কায় জমিরন বেগম (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (০৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদের পশ্চিম পাশে রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জমিরন বেগম (৫৫) উপজেলার সিংগীমারী ইউনিয়নের ৫নং ওয়ার্ড এলাকার ওসমান গণির স্ত্রী।
জানা গেছে, শনিবার সকালে বুড়িমারী থেকে পার্বতীপুরগামী ৪৫৫ নম্বর লোকাল ট্রেনটি ঘটনাস্থলে পৌঁছালে জমিরন বেগম অসাবধানবশত রেললাইনের ওপর চলে আসেন। তিনি প্রতিদিন সকালে হাঁটতে বের হতেন এবং কানেও কম শুনতেন বলে জানা গেছে। ফলে ট্রেনের শব্দ শুনতে না পেয়ে তিনি রেললাইনে উঠে পড়লে তৎক্ষনাৎ ট্রেনের ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুন নবী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

