
মোঃ গোলাম রব্বানী :
রূপসা থানার ৩নং নৈহাটি ইউনিয়নের রহিমনগর গ্রামে বাসিন্দা সোহেল হাওলাদার (৪৬) নামে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৬ নভেম্বর ) রাত আনুমানিক সাড়ে ৯টায় দিকে মানিক সরদারের বালুর মাঠ এলাকায়। স্থানীয় সূত্রে জানা যায়, রহিমনগর গ্রামের রুস্তম হাওলাদারের ছেলে সোহেল হাওলাদারকে অজ্ঞাতনামা সশস্ত্র দুর্বৃত্তরা লক্ষ্য করে গুলি ছোড়ে।
ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হত্যাকাণ্ডের পর দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়। ঘটনার পরপরই কিসমত ক্যাম্পের পুলিশ ইনচার্জ ঘটনাস্থল পরিদর্শন করেছে। রূপসা থানা পুলিশ জানায়, হত্যার ঘটনার প্রকৃত কারণ এখনো জানা যায়নি। এ ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

