
মোঃ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
তিস্তা নদীর পানির ন্যায্য হিস্যা ও মেগা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবিতে চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে ফ্লাসমব প্রদর্শন করেন তিস্তা পাড়ার মানুষ ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাগো বাহে তিস্তা বাঁচাই সংগঠনের আহ্বায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু, সাংগঠনিক সম্পাদক, বিএনপি জাতীয় নির্বাহী কমিটি ও সভাপতি লালমনিরহাট জেলা বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, জাগো বাহে তিস্তা বাঁচাই এই স্লোগানকে সামনে রেখে তিস্তা পাড়ের মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আমাদের এই আন্দোলন।
তিস্তা মহা পরিকল্পনা অতি দ্রুত বেগে বাস্তবায়ন করার জন্য আমরা বর্তমান সরকারকে বারবার তাগিদ দিয়ে আসছি।
এই তিস্তা মেগা প্রকল্প অতি দ্রুত বাস্তবায়ন করবে এটাই আমরা সরকারের কাছে কামনা করি ।
আয়োজনে : জেন-জি, লালমনিরহাট।

