
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন এখন ঢাকা-১৮ আসনের সবচেয়ে জনপ্রিয় নেতা হিসেবে পরিচিত। এলাকাবাসীর মতে, ত্যাগ, পরিশ্রম ও সাহসিকতার প্রতীক এই নেতা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী হিসেবে জয়লাভের সবচেয়ে যোগ্য ব্যক্তিত্ব।
সম্প্রতি বিএনপি থেকে ২৩৭ জন প্রার্থীর নাম ঘোষণা করা হলেও এখনো ঢাকা-১৮ আসনের মনোনয়ন ঘোষণা করা হয়নি। এই আসনে স্থানীয় জনগণের মধ্যে ব্যাপক আগ্রহ ও আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন এস এম জাহাঙ্গীর হোসেন।
দৈনিক জনজাগরণ টিমের এক জরিপে দেখা গেছে, ঢাকা-১৮ আসনের ৯৮% মানুষ এস এম জাহাঙ্গীর হোসেনকে আগামী দিনের এমপি হিসেবে দেখতে চান।
এলাকাবাসী জানিয়েছে, একাধিক মামলার আসামি, রিমান্ডে থাকা কিংবা বারবার নিপীড়নের শিকার হওয়া সত্ত্বেও তিনি সাহসিকতার সঙ্গে বিএনপির পতাকা উঁচু রেখেছেন। তৃণমূল থেকে উঠে আসা এই নেতা ছিলেন তেজগাঁও কলেজের নির্বাচিত ভিপি, ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক, এবং পরে ঢাকা মহানগর উত্তর যুবদলের সভাপতি ও সাধারণ সম্পাদক।
বর্তমান সরকারের পতনের পর এস এম জাহাঙ্গীর হোসেন এলাকার ড্রেনেজ ব্যবস্থা, জলাশয় পরিষ্কার, রাস্তা সংস্কার এবং মসজিদ-মাদ্রাসার উন্নয়নে উদ্যোগ নেন। তার এসব জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সাধারণ মানুষ গভীরভাবে সন্তুষ্ট।
এলাকাবাসীর ভাষায়,
“যিনি আন্দোলনে সামনে থেকেছেন, কষ্ট করেছেন, জনগণের পাশে থেকেছেন — সেই জাহাঙ্গীর ভাইকেই আমরা এমপি হিসেবে দেখতে চাই।”
এখন নজর সকলের এক জায়গায়— বিএনপির হাইকমান্ডের সিদ্ধান্তে। তাঁরা কাকে মনোনয়ন দেন, তা দেখার জন্যই অপেক্ষা করছে ঢাকা-১৮ আসনের মানুষ।

