
নিজস্ব প্রতিনিধি :
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ ঘিরে ভোটারদের ভাবনা নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ নভেম্বর ২০২৫) উত্তরা, ঢাকায় আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদল ও যুবদলের সাবেক সভাপতি এবং ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উত্তরা পশ্চিম থানা বিএনপি’র আহবায়ক মেজবাহ উদ্দিন খোকন,
এবং সঞ্চালনা করেন থানা বিএনপি’র যুগ্ম আহবায়ক আলাউদ্দিন আহমেদ।
সভায় বক্তারা বলেন,
“তারেক রহমানের ঘোষিত ৩১ দফা রাষ্ট্র মেরামতের রূপরেখা বাস্তবায়নই বাংলাদেশের গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র পথ।”
তারা জনগণকে আসন্ন নির্বাচনে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ধানের শীষের বিজয় নিশ্চিত করার আহ্বান জানান।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

