
নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা-১৪ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কর্তৃক মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি তার প্রথম নির্বাচনী র্যালি সম্পন্ন করেন।
র্যালিতে হাজার হাজার নেতাকর্মী ও সাধারণ মানুষের উপচে পড়া ভিড় সৃষ্টি হয়। পুরো এলাকা পরিণত হয় জনসমুদ্রে, যা প্রমাণ করে সাধারণ মানুষের ভালোবাসা ও আস্থার প্রতিফলন সানজিদা ইসলাম তুলির প্রতি।
নেতাকর্মীরা জানান, এটি শুধুমাত্র একটি র্যালি নয় — এটি গণমানুষের হৃদয়ের ভালোবাসার প্রকাশ, পরিবর্তনের আকাঙ্ক্ষার প্রতিচ্ছবি।
র্যালিতে উপস্থিত ছিলেন স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দল ও অঙ্গসহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।

