
নিজস্ব প্রতিবেদক :
ঢাকা-১৮ আসনের সর্বাধিক ত্যাগী ও নির্যাতিত নেতা হিসেবে পরিচিত এস এম জাহাঙ্গীর হোসেনকে এখনও বিএনপির পক্ষ থেকে এ আসনের প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়নি, যা নিয়ে এলাকাবাসী ও দলের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে হতাশা দেখা দিয়েছে।
এস এম জাহাঙ্গীর হোসেন, বর্তমানে ঢাকা মহানগর উত্তর বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিগত সরকারের আমলে কঠোর পরিস্থিতির মুখে দলের সঙ্গে অটল থেকেছেন। তিনি ৩২৯টি মামলার আসামি ছিলেন এবং বহুবার রিমান্ডে যাওয়া, জেলাভোগসহ নানা প্রতিকূলতা সহ্য করেছেন।
শেখ হাসিনা দেশত্যাগের পর তিনি, ঢাকা-১৮ আসনকে তিনি নেতৃত্ব দিয়ে সংহতভাবে আগলে রেখেছেন। এছাড়াও, খাল পরিষ্কার, জলাবদ্ধতা দূরীকরণ, রাস্তাঘাট সংস্কারসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডেও তিনি সরাসরি যুক্ত ছিলেন।
এলাকাবাসী মনে করেন, এস এম জাহাঙ্গীর ছাড়া এই আসনে এমন নেতৃত্ব পাওয়া কঠিন। তিনি এ অঞ্চলের মানুষের আস্থা ও সমর্থনের প্রতীক।
ঢাকা-১৮ আসনের কয়েকটি ওয়ার্ড ইউনিটের নেতাকর্মীরা দৈনিক জনজাগরণ-এর সঙ্গে আলাপকালে বলেন,
“এস এম জাহাঙ্গীর আমাদের নেতা। তিনি দলের জন্য সব দিয়েছেন। তাকে প্রাপ্য মর্যাদা দিয়ে মনোনয়ন ঘোষণার জন্য আমরা অপেক্ষা করছি।”
তাদের বক্তব্য, দলের হাই কমান্ডের উচিত এই ত্যাগী ও সংগ্রামী নেতাকে মনোনয়ন ঘোষণার মাধ্যমে মূল্যায়ন করা, যাতে আগামী নির্বাচনে ঢাকা-১৮ আসনে বিএনপির অবস্থান শক্তিশালী হয়।

