
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে চূড়ান্তভাবে দলের মনোনয়ন দিয়েছে তৃণমূলের জনপ্রিয় ও অভিজ্ঞ নেতা রেজা আহমেদ বাচ্চু মোল্লাকে।
তিনি দীর্ঘদিন ধরে দৌলতপুর উপজেলা বিএনপির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তিনি বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন।
দলীয় সূত্রে জানা গেছে, সংগঠন পরিচালনায় দক্ষতা, ত্যাগ ও নিবেদন বিবেচনায় কেন্দ্রীয় নেতৃত্ব তাকে এই আসনের জন্য চূড়ান্তভাবে মনোনীত করেছে।
মনোনয়নের খবর জানাজানি হওয়ার পর থেকেই দৌলতপুরজুড়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে আনন্দের উচ্ছ্বাস দেখা গেছে। তারা মনে করছেন, রেজা আহমেদ বাচ্চু মোল্লার নেতৃত্বে কুষ্টিয়া-১ (দৌলতপুর) আসনে বিএনপি আগামী নির্বাচনে একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী অবস্থান তৈরি করবে।

