
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা-১৫ আসনের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মনোনীত প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টন, মনোনয়ন পাওয়ার পর তার প্রিয় সহকর্মী মামুন হাসানের বাসায় পৌঁছে শুভেচ্ছা বিনিময় করেন। রাজপথে একসাথে নির্বাচন সংগ্রাম করে আসা দুজনের অবদান এলাকার মানুষ মনে রাখে, কিন্তু যে কোন একজনকে মনোনয়ন দিতে হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঢাকা-১৫ আসনের দায়িত্ব শফিকুল ইসলাম খান মিল্টনের হাতে তুলে দেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মামুন হাসান এবং তার পরিবার মিল্টনের সঙ্গে ঐক্যবদ্ধভাবে কাজ করে ঢাকা-১৫ আসনে বিজয়ী করার প্রত্যয় প্রকাশ করেন। শফিকুল ইসলাম মিল্টন যখন মামুন হাসানের বাসায় উপস্থিত হন, তখন সেখানে এক শোহার্যপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ সৃষ্টি হয়, যা ঢাকা-১৫ আসনের বিএনপির আদর্শিক সংস্কৃতির প্রতিফলন হিসেবে জনগণ মনে করছে।
মামুন হাসান উল্লেখ করেন, “ধানের শীষ প্রতীকের প্রার্থী শফিকুল ইসলাম খান মিল্টনকে জিতে আনার জন্য সকল নেতাকর্মীকে নির্দেশ দেওয়া হয়েছে।”
এই ঘটনার মাধ্যমে স্পষ্ট হয়ে গেল যে ঢাকা-১৫ আসনে বিএনপির নেতৃত্ব ও নেতা-কর্মীর ঐক্য ভোটারদের কাছে ইতিবাচক বার্তা পাঠাচ্ছে, এবং এটি আসনের নির্বাচনী পরিবেশকে আরও প্রফুল্ল ও গঠনমূলক করে তুলেছে।

