
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া :
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখার ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে কুষ্টিয়ার দৌলতপুরে “দিন বদলে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে নারীর ভূমিকা” শীর্ষক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৌলতপুর উপজেলা বিএনপির সদ্য সাবেক সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাসনাইন নাহিয়ান সজীব।
নিজের বক্তব্যে সজীব বলেন,
“তারেক রহমানের প্রণীত ৩১ দফা শুধু একটি রাজনৈতিক রূপরেখা নয়, এটি বাংলাদেশের রাষ্ট্র কাঠামো পুনর্গঠনের রোডম্যাপ। এই পরিবর্তনের পথে নারীর সক্রিয় অংশগ্রহণই হবে নতুন বাংলাদেশের চালিকাশক্তি।”
তিনি আরও বলেন, “আজকের নারীরা সমাজ ও রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন। বিএনপি বিশ্বাস করে, নারী নেতৃত্ব ছাড়া গণতন্ত্র পুনরুদ্ধার সম্ভব নয়।”
বৈঠকে বক্তারা বলেন, বিএনপির ৩১ দফার মূল লক্ষ্য হলো গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা, আইনের শাসন ও নাগরিক অধিকার নিশ্চিত করা। সেই লক্ষ্য অর্জনে নারীদের ঐক্যবদ্ধ ভূমিকা আগামী দিনের বাংলাদেশে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবে।
অনুষ্ঠানে স্থানীয় বিএনপি, মহিলা দল, যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। সভার শেষে অংশগ্রহণকারীরা তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ থেকে দেশের পুনর্গঠনে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।

