
নিজস্ব প্রতিনিধি :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর কেন্দ্রীয় সাংগঠনিক কাঠামোয় গুরুত্বপূর্ণ দায়িত্ব লাভ করায় ড. মাহদী আমিন-কে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ঢাকা-১৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী সানজিদা ইসলাম তুলি।
এক শুভেচ্ছা বার্তায় সানজিদা ইসলাম তুলি বলেন—
“আমরা বিশ্বাস করি, ড. মাহদী আমিন ভাইয়ের মতো যোগ্য, নিবেদিতপ্রাণ ও আদর্শনিষ্ঠ নেতাদের সক্রিয় অংশগ্রহণে বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরও সুসংগঠিত, শক্তিশালী ও গণমানুষের আশার ঠিকানায় পরিণত হবে।”
তিনি আরও বলেন,
“দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে গণতন্ত্র পুনরুদ্ধার, জনগণের ভোটাধিকার প্রতিষ্ঠা ও জাতীয় মুক্তির আন্দোলনে ড. মাহদী আমিন ভাইয়ের ভূমিকা হবে অনন্য প্রেরণার উৎস।”
শেষে সানজিদা ইসলাম তুলি ড. মাহদী আমিন ভাইয়ের নিরন্তর সাফল্য, অগ্রযাত্রা ও নেতৃত্বের জন্য শুভকামনা জানান।

