
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুর সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নে শনিবার (১ নভেম্বর) রাতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মী ঝটিকা মিছিল করেছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে হঠাৎ কয়েকজন নেতাকর্মী মিছিল বের করলে এলাকাবাসীর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। ঘটনাটি দ্রুত ছড়িয়ে পড়লে রাতেই জেলা ছাত্রদলের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল করেন ।
বিক্ষোভ শেষে সংক্ষিপ্ত বক্তব্যে জেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হাসেম সিদ্দিকী বাবু বলেন,
নিষিদ্ধ সংগঠনের ব্যানারে প্রকাশ্যে মিছিল করে আইন অমান্য করা হয়েছে। আমরা এর সুষ্ঠু তদন্ত ও সংশ্লিষ্টদের দ্রুত গ্রেফতারের দাবি জানাচ্ছি।
তিনি আরও বলেন,
একটি নিষিদ্ধ সংগঠন কিভাবে আবার প্রকাশ্যে রাস্তায় নামতে পারে—এটি প্রশাসনের জন্য লজ্জার বিষয়। আমরা তাৎক্ষণিক মিছিল করে তাদের গ্রেফতারের দাবি জানিয়েছি। যারা অতীতে আমাদের ভাই-বোনদের ওপর হামলা ও হত্যাকাণ্ড চালিয়েছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে।
এ বিষয়ে শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান ভূঁইয়া বলেন,
নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসন সর্বদা সতর্ক অবস্থানে আছে।

