
নিজস্ব প্রতিনিধি :
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা, যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও সিলেট-৩ (দক্ষিণ সুরমা-ফেঞ্চুগঞ্জ-বালাগঞ্জ) আসনে দলের মনোনয়নপ্রত্যাশী এমএ মালিক বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘদিন বিদেশে থেকেও সংগঠনকে সুসংগঠিত রেখেছেন। গত বছর ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের আন্দোলনে সফলভাবে নেতৃত্ব দিয়েছেন। এখন তার নেতৃত্বে বিএনপি নির্বাচনী প্রস্তুতি নিচ্ছে। চলতি নভেম্বর মাসেই তিনি দেশে ফিরবেন। তারেক রহমানের নেতৃত্বেই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করবে এবং জনতার রায়ে সরকার গঠন করবে ইনশাআল্লাহ।’ এমএ মালিক গতকাল শনিবার তার নির্বাচনী এলাকার দক্ষিণ সুরমার চ-িপুলে সমাবেশ ও গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
দলের মনোনয়ন প্রত্যাশার কথা উল্লেখ করে এমএ মালিক বলেন, ‘আমি প্রবাসে থেকে নিজের সর্বোচ্চ দিয়ে ফ্যাসিস্ট আওয়ামীবিরোধী সংগ্রাম করেছি। বহির্বিশে^ জনমত গড়ে তুলেছি। প্রধানমন্ত্রী থাকাকালে শেখ হাসিনা ইউরোপের যে দেশেই গেছেন সেখানে তাকে আমরা সম্মিলিতভাবে প্রত্যাখ্যান করেছি।

