
সুমন খান :
রাজধানী গুলশান-২ এর অভিজাত এলাকায় অবস্থিত “অধরা থাই স্পা / বিউটি থাই স্পা”, ঠিকানা — ২৫/১/এ, প্ল্যাটিনিয়াম মার্কেট, ৩য় তলা। নামের সঙ্গে থাই স্পা ও বিউটি সেবা যুক্ত থাকলেও, স্থানীয় সূত্রে জানা গেছে এখানে দীর্ঘদিন ধরে চলছে অসামাজিক কার্যকলাপ ও গোপন ব্যবসা। এই ব্যবসার সাথে চক্র মহল কিছু অসাধু ভুইফোর্ট সাংবাদিক জড়িত আছে বলেই অভিযোগ উঠেছে। শুধু তাই নয়?
অভিযোগ রয়েছে, স্পার মালিক রত্না আক্তার নামের এক নারী এ ব্যবসা পরিচালনা করছেন। সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত এই প্রতিষ্ঠানে বিভিন্ন শ্রেণিপেশার পুরুষদের যাতায়াত বৃদ্ধি পায়, যা স্থানীয় বাসিন্দাদের সন্দেহের কারণ হয়ে দাঁড়িয়েছে।
প্রতিদিন সন্ধ্যার পর স্পার ভেতরে প্রবেশ করা ব্যক্তিদের পরিচয় গোপন রাখা হয় এবং ভিতরে ঢোকার সময় মোবাইল ফোন জমা দিতে হয় বলে জানা গেছে। এসব কার্যকলাপ নিয়ে স্থানীয় ব্যবসায়ী ও মার্কেটের অন্যান্য দোকান মালিকরা ক্ষোভ প্রকাশ করেছেন।
একজন দোকান মালিক নাম প্রকাশ না করার শর্তে বলেন—
আমরা দেখছি রাত ৮টার পর এই স্পায় নানা ধরনের লোকজন আসে, অনেকে আবার মদ্যপ অবস্থায় বের হয়। এ ধরনের ব্যবসা গুলশানের মতো এলাকায় চললে সমাজে নেতিবাচক প্রভাব পড়বে।
এদিকে এলাকাবাসী জানিয়েছেন, একাধিকবার আইন-শৃঙ্খলা বাহিনীকে মৌখিকভাবে জানানো হলেও এখনো কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।
জনগণের দাবি, দ্রুত র্যাব ও গুলশান থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তদন্ত করে দেখুক সেখানে আসলেই কী ধরনের কার্যকলাপ চলছে।
অভিজাত এলাকায় “স্পা” নামের আড়ালে গড়ে ওঠা এসব অসামাজিক কর্মকাণ্ড বন্ধে প্রশাসনের কঠোর পদক্ষেপ প্রয়োজন, যাতে যুব সমাজ নৈতিক অবক্ষয়ের হাত থেকে রক্ষা পায়।
(পর্ব ১) বিস্তারিত আরও আসিতেছে…

