
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
স্বপ্ন সাধনা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ১০ম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে ৩১ অক্টোবর শুক্রবার সন্ধ্যায় গাইবান্ধা নাট্য ও সাংস্কৃতিক সংস্থার হলরুমে এক আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সংগঠনের সভাপতি সাংবাদিক শাহজাহান সিরাজের সভাপতিতে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলা একাডেমির আজীবন সদস্য কবি সাবেদ আল সাদ, গাইবান্ধা জেলা বার অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সিরাজুল ইসলাম বাবু।
অনুষ্ঠানে সাংবাদিকতায় বিশেষ অবদান রাখার জন্য সাপ্তাহিক অবিরাম পত্রিকার সম্পাদক ও প্রকাশক হারুন অর রশিদ বাদল, সমাজ সেবায় বিশেষ অবদান রাখায় ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড ২০২৫ বিজয়ী শাহাদাৎ হোসেন শহীদ এবং গাইবান্ধার গায়েন প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন স্বজন খন্দকারকে সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে কবিতা আবৃত্তি করেন গাইবান্ধার বিশিষ্ট কবি ও উপন্যাসিক সোহেল রানা, সংগীত পরিবেশন করেন স্বজন খন্দকার, আব্দুল আজিজ, জাহিদুল মাস্টার, জিয়াউর রহমান জিয়া, নিজামুদ্দীন আউলিয়াসহ আরো অনেকে। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রেডিও সারাবেলার উপস্থাপক শাওন।

