
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর ঢাকা-১৫ আসনের ১৬ নং ওয়ার্ডে বসবাসরত ক্ষুদ্র ব্যবসায়ী ও মেহনতী শ্রমজীবী মানুষের সঙ্গে এক প্রাণবন্ত মতবিনিময় সভা করেন বিএনপি মনোনীত প্রার্থী ও সমাজসেবক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।
সভায় উপস্থিত শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ীরা তাদের জীবন-সংগ্রামের বাস্তব অভিজ্ঞতা তুলে ধরেন এবং এলাকার নানা সমস্যার কথা বলেন।
জনাব শফিকুল ইসলাম মিল্টন মনোযোগ সহকারে সেসব কথা শোনেন ও প্রতিশ্রুতি দেন, নির্বাচিত হলে এই পরিশ্রমী শ্রেণির জীবনের মানোন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।
তিনি বলেন—
“ক্ষুদ্র ব্যবসায়ী ও শ্রমজীবী মানুষই দেশের অর্থনীতির প্রাণশক্তি। অথচ আজ তারা অবহেলিত। আমি বিশ্বাস করি, তাদের উন্নতি মানেই দেশের উন্নতি। ইনশাআল্লাহ, জনগণের পাশে থেকে আমি শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করব।”
সভায় আরও বলা হয়, আজকের বাংলাদেশে প্রকৃত পরিবর্তন আনতে হলে জনগণের ভোটাধিকার ফিরিয়ে আনা জরুরি, আর সেই পরিবর্তনের প্রতীক হলো ধানের শীষ।
মতবিনিময় সভায় স্থানীয় বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুরো অনুষ্ঠান জুড়ে ছিল আন্তরিকতা, উৎসাহ ও ঐক্যের উচ্ছ্বাস—যেখানে শ্রমিক ও ব্যবসায়ীরা মিল্টনের প্রতি আস্থা ও সমর্থন ব্যক্ত করেন।

