
জহুরুল ইসলাম জপি-শেরপুর :
শেরপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের উদ্যোগে অসুস্থ নেতাকর্মীদের রোগমুক্তি, প্রয়াতদের আত্মার মাগফেরাত ও দেশ-জাতির কল্যাণ কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বাদ আছর শেরপুর শহরের রঘুনাথবাজারস্থ বিএনপি কার্যালয়ে জেলা শ্রমিক দলের আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শ্রমিক দলের সিনিয়র সহসভাপতি আবুল কালাম আজাদ এবং সঞ্চালনা করেন জেলা শ্রমিকদল এর সাংগঠনিক সম্পাদক সাজেদুল ইসলাম সায়েম।অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন, সহসভাপতি ফয়সাল খান তোতা, কামরুজ্জামান জামান, মাসুদ রানা, সিনিয়র যুগ্ম সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, সহ সাধারণ সম্পাদক নাহিদ হাসান রুবেল, আবুল কালাম, নুরুল ইসলাম, রেজাউল করিম, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শান্ত ও আমিনুল ইসলাম হানিফ প্রমুখ।
এছাড়া উপস্থিত ছিলেন নকলা উপজেলা শ্রমিক দলের আহবায়ক জিয়াউর রহমান জিয়া, শ্রীবরদী উপজেলা আহ্বায়ক শহিদ, পৌর শ্রমিকদলের সাধারন সম্পাদক শফিকুল।ঝিনাইগাতি উপজেলা আহ্বায়ক সেলিম আহমেদ জীবন, নালিতাবাড়ী উপজেলা সিনিয়র সহসভাপতি মোফাজ্জল হোসেন
সহ যুগ্ম আহবায়কবৃন্দ।
দোয়া মাহফিলে আরো উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি মাহবুবুর রশিদ মাহবুব, শেরপুর জেলা বিএনপির সাবেক শ্রম বিষয়ক সম্পাদক সুলতান আহমেদ ময়না, জেলা বেসিক ট্রেড শ্রমিক ইউনিয়নের সভাপতি ও জেলা বিএনপির সাবেক সদস্য দিদারুজ্জামান সিদ্দিকী দিদার, জেলা জাসাস এর আহব্বায়ক রমজান আলী,জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও জেলা বিএনপির সাবেক সহ ছাত্রবিষয়ক সম্পাদক শওকত হোসেন, কৃষক দলের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মনোয়ার হোসেন রঞ্জু, জেলা যুবদলের সহ-সাধারণ সম্পাদক শাহজাহান, শহর যুবদলের সাবেক আহবায়ক রাসেল শিকদার, সদর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব বিপুল,সরকারি কলেজ ছাত্রদলের সাবেক আহ্বায়ক রাজীব সহ শ্রমিক দলের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।দোয়া মাহফিলে বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মোঃ নজরুল ইসলাম খান, কেন্দ্রীয় শ্রমিকদলের সভাপতি জনাব আনোয়ার হোসেন, উপদেষ্টা ও ময়মনসিংহ বিভাগীয় শ্রমিকদলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, ভাই সহ দেশব্যাপী অসুস্থ শ্রমিক নেতাদের দ্রুত আরোগ্য কামনা করা হয়।এছাড়া শ্রমিক দলের সাবেক সাংগঠনিক সম্পাদক মরহুম মানিকসহ প্রয়াত নেতাদের রুহের মাগফেরাতের জন্য বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম জুন বলেন,কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আজ শেরপুরে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। অসুস্থ শ্রমিক নেতাদের সুস্থতা ও প্রয়াতদের আত্মার শান্তি কামনা করছি। আগামি জাতীয় সংসদ নির্বাচনে শ্রমিক দল ধানের শীষের বিজয় নিশ্চিতে সর্বশক্তি নিয়োজিত করবে। সদর আসনে মনোনয়ন যিনি পাবেন, আমরা তাঁর পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করে বিজয় ছিনিয়ে আনবো ইনশাল্লাহ।”
অনুষ্ঠানের শেষে দেশ, জাতি ও জনগণের কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।

