
নিজস্ব প্রতিবেদক :
দৈনিক জ নজাগরণ পত্রিকার সম্পাদক ও প্রকাশক এবং মিরপুর প্রেসক্লাব, ঢাকার সাধারণ সম্পাদক মোঃ শিহাব উদ্দিন বলেছেন, “নির্বাচনের আগে তথাকথিত ‘না’ ভোটের কারিকুলাম চালু করার উদ্যোগ আসলে আগামী জাতীয় নির্বাচন বিলম্বিত করার এক রাজনৈতিক পায়তারা ছাড়া কিছু নয়।”
তিনি বলেন, “যারা দীর্ঘদিন ধরে গণতন্ত্রকে স্থবির করে রেখেছে, আজ তারাই ‘না’ ভোটের মতো বিভ্রান্তিকর ইস্যু সামনে এনে জনগণকে ভুল পথে পরিচালিত করতে চাইছে। দেশের মানুষ এখন নির্বাচনের অপেক্ষায়। তারা ভোট দিতে চায়, ভোটাধিকার ফিরে পেতে চায়। কিন্তু এই ‘না’ ভোট তত্ত্ব দিয়ে জনমনে অনিশ্চয়তা সৃষ্টি করার অপচেষ্টা চলছে।”
মোঃ শিহাব উদ্দিন আরও বলেন, “আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত না হলে দেশ রাজনৈতিক ও অর্থনৈতিক উভয় সংকটে পড়বে। তাই নির্বাচন বিলম্বিত করার যেকোনো প্রচেষ্টা জাতির জন্য বিপজ্জনক হতে পারে।”
তিনি সকল রাজনৈতিক দল ও মহলকে আহ্বান জানান, জনগণের গণতান্ত্রিক অধিকার ও সংবিধানসম্মত প্রক্রিয়া রক্ষার স্বার্থে নির্বাচনের পথে বাধা না হয়ে বরং একটি অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করতে একযোগে কাজ করার।

