
নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানই আগামী দিনের বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন বলে মন্তব্য করেছেন ঢাকা-১৫ আসনের কর্ণধার ও তৃণমূলের জনপ্রিয় নেতা শফিকুল ইসলাম খান মিল্টন।

সম্প্রতি ঢাকা-১৫ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে এক আলোচনা সভায় মিল্টন সাহেব বলেন, “তারেক রহমান শুধু একজন রাজনীতিক নন, তিনি একজন দূরদর্শী রাষ্ট্রনায়ক। তাঁর রাজনৈতিক প্রজ্ঞা, নেতৃত্বগুণ এবং দেশের প্রতি অগাধ ভালোবাসাই আগামী দিনের বাংলাদেশকে নতুন পথে পরিচালিত করবে।”
তিনি আরও বলেন, “জনগণ আজ পরিবর্তন চায়, গণতন্ত্র চায়, তারেক রহমানের নেতৃত্বে সেই পরিবর্তন আসবেই ইনশাল্লাহ। বিএনপি আবারও জনগণের দলে পরিণত হবে এবং জাতীয় ঐক্যের প্রতীক হয়ে উঠবে।”
শফিকুল ইসলাম খান মিল্টন জানান, ঢাকা-১৫ আসনের তৃণমূল নেতাকর্মীরা ইতোমধ্যে নির্বাচনী প্রস্তুতি নিচ্ছেন এবং তারা সবাই তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী মাঠে কাজ করছেন। তিনি বিশ্বাস করেন, জনগণের ভালোবাসা ও দলের ঐক্যই আগামী নির্বাচনে বিজয়ের পথ সুগম করবে।
শেষে তিনি বলেন, “তারেক রহমানের মতো প্রজ্ঞাবান, সাহসী ও দেশপ্রেমিক নেতা আজকের বাংলাদেশে বিরল। ইনশাল্লাহ, আগামী নির্বাচনের পর জাতি এমন এক নেতাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে পাবে, যিনি সত্যিকারের গণতন্ত্র ও জনগণের অধিকারের প্রতীক।”

