
সার্জেন্ট আহমদ আলী (অব.)-উলিপুর, কুড়িগ্রাম :
সে আমাদের বেসওয়া পরিবারের একজন সক্রিয় সদস্য। গতকাল ২৭ অক্টোবর ২০২৫ সকাল ১১টার দিকে, বাড়ির পাশের জমিতে ওষুধ দিতে যায় যাওয়ার পর দেখে জমির একপাশে ছাগল ধান খাচ্ছিল। এরপর ছাগলের মালিক কে ডেকে বলে যে ছাগলকে বেঁধে রাখতে, আর যেন জমিতে না আসে ছাগলের মালিক ছিল একজন মহিলা।
এ নিয়ে হালকা কথা কাটাকাটি হয়েছিল। এরপর সবকিছু ঠিক হয়ে গেলে যে যার মত কাজ করতেছিল। ঠিক ১০ থেকে ১৫ মিনিট পর তার ছেলে জসিম এবং তার দেবরের ছেলে রুবেল হঠাৎ করে এসে আক্রমণ করে, একজন পিছন থেকে তাকে ধরে রাখে এবং তৎক্ষণাতে আরেকজন তার গায়ে বেশ কিছু জায়গায় ছুরি দিয়ে আঘাত করে। ঘটনাস্থলে ভুক্তভোগী মারাত্মকভাবে আহত হয় এবং প্রচুর পরিমাণে রক্তখরন হয়, এমতাবস্থায় তাৎক্ষণিকভাবে তাকে উপজেলা সরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয়, সেখানে তারা ড্রেসিং করে কিন্তু রক্তক্ষরণ বন্ধ হচ্ছিল না বিধায় এবং রোগীর পরিস্থিতি খুব ভয়াবহ হওয়ায় তারা অন্যত্র চিকিৎসার জন্য পরামর্শ দেয় সেখান থেকে খুব দ্রুত গতিতে রংপুর CMH এ এম্বুলেন্সে করে নিয়ে আসা হয়।
এখন তিনি লাইভ সাপোর্টে ICU তে আছে। এখনো তার জ্ঞান ফেরেনি। বিষয়টি আপনাদের সকলের অবগতি এবং পরবর্তী কার্যক্রমের জন্য জানানো হলো। সঙ্গে তার রক্তমাখা ছবি সংযুক্ত করে দেয়া হলো। এবং প্রাথমিক চিকিৎসার পরও যে রক্ত বন্ধ হচ্ছিল না সেই ছবি যুক্ত করা হলো।

