
মোঃ জাহিদ হোসেন জিমু-গাইবান্ধা :
সারা দেশের ন্যায় গাইবান্ধায় যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। এই উপলক্ষে আজ সোমবার দুপুরে গাইবান্ধা পৌর পার্কের শহিদ মিনার চত্বরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
জেলা যুবদলের সভাপতি রাগিব হাসান চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক ভুট্টুর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সভাপতি ডাক্তার মোঃ মাইনুল হাসান সাদিক।
এ ছাড়াও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সভাপতি আমিরুল ইসলাম ফকু, জেলা যুবদলের সিনিয়র সহ সভাপতি শফিকুল ইসলাম লিপন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আহম্মেদ কবির অনিক, সদর উপজেলা যুবদলের আহব্বায়ক ইউনুস আলী দুখু, সদস্য সচিব এ্যাডভোকেট আলামিন খন্দকার, শহর যুবদলের সদস্য সচিব মামুনুর রহমান রতন সহ অন্যরা।
আলোচনা সভা শেষে একটি বিশাল বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিন করে জেলা দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে জেলার ৭ উপজেলার যুবদলের বিভিন্ন স্তরের হাজার খানেক নেতাকর্মীরা অংশ নেয়।

