
নিজস্ব প্রতিবেদক :
আজ (২৭ অক্টোবর ২০২৫) সকালে রাজধানীর ঢাকা বিমানবন্দর রেলস্টেশনে চাঁপাইনবাবগঞ্জ থেকে ছেড়ে আসা বনলতা এক্সপ্রেস ট্রেন থেকে বিপুল পরিমাণ অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
দীর্ঘদিনের গোয়েন্দা নজরদারি ও সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর ৪৬ স্বতন্ত্র পদাতিক ব্রিগেড এই অভিযানটি পরিচালনা করে।
অভিযান চলাকালীন বনলতা এক্সপ্রেসের একটি বগি থেকে ৮টি বিদেশি পিস্তল, ১৪টি ম্যাগাজিন, ২৬ রাউন্ড গুলি, ২.৫ কেজি গান পাউডার এবং ২.৫ কেজি প্লাস্টিক এক্সপ্লোসিভ উদ্ধার করা হয়।
সেনা সূত্রে জানা গেছে, এই অস্ত্র ও বিস্ফোরকসমূহ রাজধানীতে নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহারের পরিকল্পনা ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে কাউকে আটক করা সম্ভব না হলেও গোয়েন্দা সংস্থাগুলো ইতোমধ্যে তদন্ত শুরু করেছে।
অভিযান শেষে উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরক সামগ্রী সেনাবাহিনীর হেফাজতে নেওয়া হয় এবং বিষয়টি পরবর্তী তদন্তের জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
ঘটনাটি রাজধানীসহ দেশের আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যে তৎপরতা বাড়িয়ে দিয়েছে।

