
নিজস্ব প্রতিবেদক :
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৭ আসন থেকে বাংলাদেশ গণঅধিকার পরিষদের প্রার্থী হিসেবে নির্বাচন করতে যাচ্ছেন মোঃ আব্দুল বাতেন। তিনি বর্তমানে ঢাকা মহানগর উত্তর গণঅধিকার পরিষদের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন এবং দীর্ঘদিন ধরে দলের সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় ভূমিকা রাখছেন।
মোঃ আব্দুল বাতেন শুধু রাজনীতিতেই নয়, ব্যবসায়িক ক্ষেত্রেও একজন সফল ব্যক্তিত্ব। তিনি ডিফেন্স প্রপার্টিজ লিমিটেডের ডিরেক্টর হিসেবে সুনামের সঙ্গে দায়িত্ব পালন করছেন। সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে তাঁর নিরলস ভূমিকা তাঁকে এলাকাবাসীর কাছে একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক হিসেবে পরিচিত করেছে।
রাজনৈতিক জীবনের শুরু থেকেই তিনি জনগণের অধিকার আদায়ে সংগ্রামী ভূমিকা পালন করে আসছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে ইসিবি চত্বরে আন্দোলনে তিনি সাহসী নেতৃত্বের পরিচয় দেন, যা তখন দলের ভেতর ও বাইরে ব্যাপক প্রশংসিত হয়েছিল।
স্থানীয় জনগণ মনে করেন, মোঃ আব্দুল বাতেন একজন পরিশ্রমী, সৎ ও জনবান্ধব নেতা, যিনি সত্যিকার অর্থে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করতে চান। তাঁরা বিশ্বাস করেন, তিনি নির্বাচিত হলে ঢাকা-১৭ আসনকে উন্নয়ন, স্বচ্ছতা ও জনঅংশগ্রহণের মডেল হিসেবে গড়ে তুলবেন।
📌 অনেকেই ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে দাবি তুলেছেন —
“আমরা মোঃ আব্দুল বাতেনকে আগামী দিনের জননেতা হিসেবে সংসদে দেখতে চাই।”

