
মোহাম্মদ ওয়াহেদ আলী-লালমনিরহাট :
লালমনিরহাট জেলার সদর উপজেলার কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইদ্রিস আলীর নেতৃত্বে মাদক বিরোধী অভিযান ও প্রচারণা চালানো হয়।
উক্ত মাদকবিরোধী অভিযানে কুলাঘাট ইউনিয়নের চেয়ারম্যান জনাব ইদ্রিস আলী তার বক্তব্যে বলেন আমাদের দেশকে এগিয়ে নিতে হলে আমাদের এই যুবসমাজকে মাদকের হাত থেকে তরুণ সমাজকে রক্ষা করতে হবে। তাই আমি বলব আমি এই ইউনিয়নের একজন জনপ্রতিনিধি হিসেবে আমার দায়িত্ব এই ইউনিয়নের যুবসমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হবে এবং এই ইউনিয়নে বিশেষ করে মাদক ক্রয় বিক্রয় পরিবহন এবং বিতরণ থেকে যুবসমাজকে দূরে রাখতে হবে।
এই ইউনিয়নে যাদেরকে মাদকের সাথে সম্পৃক্ততা পাওয়া যাবে তাদেরকে চিহ্নিত করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়া আমাদের দায়িত্ব। আমি আরো বলতে চাই এই ইউনিয়নে কোন ব্যক্তি যাতে মাদক ক্রয় বিক্রয়ের সাথে যুক্ত না হয় যদি এই ধরনের সংবাদ আমার কাছে আসে তাদের ব্যাপারে আমি কোন প্রকার ছাড় দেবো না।
উক্ত মাদকবিরোধী অভিযানে কুলাঘাট ইউনিয়নের বিএনপি এবং এর অঙ্গ সংগঠন ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য সংরক্ষিত মহিলা সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

