
সখীপুর প্রতিনিধি :
টাঙ্গাইলের সখীপুরে জাতীয়তাবাদী দল বিএনপির নেতা ও উপজেলার বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতির নামে মিথ্যা ও বানোয়াট বক্তব্যের প্রতিবাদে বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস চেয়ারম্যান এড আহমেদ আযম খানের বিরুদ্ধে, সখীপুর পৌর এলাকায় সকাল আনুমানিক ১১টার দিকে শেখ মোহাম্মদ হাবিবের নিজ বাসভবনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
রবিবার (২৬অক্টোবর) আসন্ন সংসদ নির্বাচন টাঙ্গাইল-৮ (বাসাইল-সখীপুর) সম্ভাব্য প্রার্থী এডভোকেট আহমেদ আযম খান বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিভিন্ন সভা সমাবেশ, শোভাযাত্রা ও দলীয় আলোচনা সভায় মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ হাবিবের বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট বক্তব্য দেয়।
গত কয়েক দিন যাবত বিভিন্ন গণ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সংসদ নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী শেখ মোহাম্মদ হাবিবকে নিয়ে নানা ধরনের অপপ্রচার করা হয়। এসব ভিত্তিহীন মিথ্যা ও বানোয়াট বক্তব্যের তীব্র প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করে।
উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা শেখ মোহাম্মদ হাবিব অভিযোগ করেন, একজন বিশিষ্ট শিল্পপতির নাম জড়িয়ে আমার নামে কুরুচিপূর্ণ ও অশালীন কথাবার্তা বলে এড আহমেদ আযম খান। যা দলীয় শৃঙ্খলা ভঙ্গের পরিপন্থীর শামিল। শেখ মোহাম্মদ হাবিবের দাবি, দলের এমন উচ্চ পর্যায়ের নেতার হীন কর্মকাণ্ডে বাসাইল-সখীপুরের মানুষ বিব্রত। কেন্দ্রীয় নেতার এমন রুচিহীন বক্তব্যে দলীয় নীতি নির্ধারকের ভূমিকা রাখার অনুরোধ করে।
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শিক দলের কর্মীরা কখনো বাস্তবতার নিরিখে বিচার করতে জানে। তিনি আরও বলেন বাসাইল-সখীপুরের মানুষ ভ্রান্ত ধারণায় পথ হারাবে। আগামী দিনের রাষ্ট্র নায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে ঐক্যের বিকল্প নেই, কিন্তু দলকে বিভক্তি করার সভা-সমাবেশে উদ্ভট কথা ছড়ানো হচ্ছে।
আমি মনে করি, আগামী দিনে সংসদ নির্বাচনে বাসাইল-সখীপুরে আমার জনপ্রিয়তা ঈর্ষান্বিত হয়ে তিনি সহ একটি মহল নানা অপকৌশল করছে। যা অত্যন্ত নিন্দনীয়।
এসময় তার পরিবারের সদস্য, নেতাকর্মীসহ, বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

