
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
গাইবান্ধার গোবিন্দগঞ্জে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রতিনিধি ও গোবিন্দগঞ্জ রিপোর্টার্স ফোরামের সাবেক সভাপতি সাংবাদিক শাহ আলম সরকার সাজুকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে গোবিন্দগঞ্জ থানা পুলিশের একটি দল উপজেলার নিজ বাড়ি থেকে তাকে আটক করে। তবে কী অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছে, তা এখনো আনুষ্ঠানিকভাবে জানা যায়নি।
এদিকে স্থানীয় সাংবাদিক সমাজ তার গ্রেপ্তারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে এবং দ্রুত মুক্তির দাবি জানিয়েছে।

