
সাবিনা ইয়াসমিনের তথ্য চিত্রে দেখুন বিস্তারিতঃ
২৪ তারিখ শুক্রবার বেলা ৩ ঘটিকার সময়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর, মালেক মেমোরিয়াল উচ্চ বালিকা বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে যোগদান উপলক্ষে কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডের, যুবদলের সভাপতি, মোঃ সোহেল সরকার ও সহ-সভাপতি মোঃ বাদশাহ সরকার এর নেতৃত্বে প্রায় ২ হাজার নেতা কর্মি নিয়ে সমাবেশে যোগ দেন। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক, কাজী ছাইয়েদুল আলম বাবুল। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক, মোঃ হুমায়ুন কবির খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কালিয়াকৈর পৌরসভার মেয়র, মোঃ মজিবুর রহমান। আরো উপস্থিত ছিলেন, কালিয়াকৈর পৌরসভার ৭ নং ওয়ার্ডে, যুবদলের সভাপতি, মোঃ সোহেল সরকার ও ৭ নং ওয়ার্ড যুবদলের সহ-সভাপতি মোঃ বাদশাহ সরকার সহ বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এসময় বক্তারা বলেন, আগামী সংসদ নির্বাচনে আপনারা জনগণের দ্বারে দ্বারে যান এবং ধানের শীষে ভোট চান।

