
মোঃ গোলাম রাব্বানী, স্টাফ রিপোর্টার্স
রূপসা উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র্যালি ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়। ২১অক্টোবর বেলা ১১ টায় শিশুদের হাত ধোয়া শিক্ষার মাধ্যমে উপজেলা চত্বরে দিবসটি পালিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন সহকারী কমিশনার( ভূমি) ইফতেখারুল ইসলাম শামীম।
বিশেষ অতিথির বক্তৃতা করেন জনস্বাস্থ্য অধিদপ্তরের সিনিয়র সহকারী প্রকৌশলী জয় প্রকাশ মজুমদার, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা তারেক ইকবাল আজিজ।
জনস্বাস্থ্য অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মোঃ রাসেল এর সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার মাসুদ রানা, সহকারি শিক্ষা অফিসার আলী আকবর,রূপসা রিপোর্টার্স ক্লাবের সহ-সভাপতি ফ.ম.আইয়ুব আলী,
সি এম ডিও ফারুক আল মাসুদ, সি এইচ পি নাসরিন আক্তার,
সিএইচ পি সুমিত্রা হালদারসহ শিক্ষক, ছাত্র-ছাত্রী,গণমাধ্যম কর্মী প্রমুখ।

