
মোঃ জাহিদ হোসেন জিমু
গাইবান্ধা জেলা প্রতিনিধি।
মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি” শীর্ষক প্রতিপাদ্য নিয়ে এবারের জাতীয় নিরাপদ সড়ক দিবসের র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বুধবার (২২অক্টোবর) জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) গাইবান্ধা সার্কেল কর্তৃক শোভাযাত্রা ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন জনাব শেখ মুত্তাজুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার (বি-সার্কেল) গাইবান্ধা ও অন্যান্য বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রতিনিধিগণ।
২০১৭ সালে মন্ত্রিসভার বৈঠকে ২২ অক্টোবরকে জাতীয় নিরাপদ সড়ক দিবস হিসেবে পালনের সিদ্ধান্ত গ্রহণ ও অনুমোদন দেওয়া হয়।মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি”

