
এম এ গফফার
বিশেষ প্রতিনিধি
বাংলাদেশ বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকেরা টানা দ্বিতীয় দিনের মত তাদের ন্যায্য দাবি আদায়ের জন্য অধিদপ্তরের সামনে অবস্থান করছেন। তারা এ প্রতিবেদককে জানান বাদ পড়া ৪১৫৯ টি বিদ্যালয় জাতীয়করণের জন্য কল্সেন্ট্রেশন কমিটি কর্তৃক সুপারিশ করা হলে গত ৮/০৯/২০২৫ ইং তারিখে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা অধিদপ্তরের মতামত চেয়ে একটি পত্র প্রেরণ করেন কিন্তু আজ পর্যন্ত প্রায় দেড় মাস পেরিয়ে গেলেও অধিদপ্তর তাদের কোন মতামত করছে না । তাই আজ শিক্ষকেরা অধিদপ্তরের মূল ফটক বন্ধ করে দিয়ে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা দাবি করছেন যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তারা তাদের এই অবস্থান কর্মসূচি চালিয়ে যাবে।
অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন বাংলাদেশ বেসরকারি শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির সভাপতি মামুন রশিদ খোকন, মহাসচিব ফিরোজ উদ্দিন, মহিলা বিষয়ক সম্পাদিকা তামান্না ইয়াসমিন, লিটন মিয়া, দপ্তর সম্পাদক নাসির উদ্দিন, কেন্দ্রীয় কমিটির সদস্য সাদ্দাম হোসেন রুহান মন্ডল, নীলফামারী জেলা সভাপতি জয়নাল আবেদীন ,সাধারণ সম্পাদক মিজানুর রহমান, কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য মোঃ মজিবর রহমান, সাজেদুল ইসলাম শুভ, রায়হানুল কবির, সানজিদা শিলা, মুক্তা বেগম, হরিপদ রায়, তানজিলা জাহান, সালমা আক্তার, সাকিয়া আক্তার সহ আরো অনেকে।

