
খিলক্ষেতে মহিলা দলের মতবিনিময় সভা
বিএনপি সরকার গঠন করলে নারীর ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে: এস এম জাহাঙ্গীর
স্টাফ রিপোর্টার-
২০ অক্টোবর ২০২৫
“৫০ শতাংশ জনগোষ্ঠী নারী হওয়া সত্বেও এদেশে নারীরা অবহেলিত। আপনাদের ভোটে বিএনপি আগামীতে সরকার গঠন করলে ও জনাব তারেক রহমান এদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে নারীদের মর্যাদা সুরক্ষা ও ক্ষমতায়নে যথাযথ পদক্ষেপ গ্রহণ করা হবে” বলে মন্তব্য করেছেন ঢাকা মহানগর উত্তর বিএনপি’র যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন।
রোববার (১৯ অক্টোবর) রাজধানীর খিলক্ষেত থানা মহিলা দলের উদ্যোগে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন খিলক্ষেত থানা মহিলা দলের আহবায়ক সূচনা আক্তার। প্রধান বক্তা ছিলেন খিলক্ষেত থানা বিএনপির আহবায়ক হাজী এস এম ফজলুল হক। অনুষ্ঠান উপস্থাপনা করেছেন খিলক্ষেত থানা মহিলা দলের সদস্য সচিব সুফিয়া খাতুন সূচী।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন খিলক্ষেত থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক সোহরাব খান স্বপন, যুগ্ম আহবায়ক মোবারক দেওয়ান, যুগ্ম আহবায়ক সিএম আনোয়ার ও অন্যান্য অঙ্গ সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ।
মতবিনিময় সভায় অনুষ্ঠানে বিভিন্ন শ্রেণি-পেশার নারীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেছে।

