
মোহাম্মদ ওয়াহেদ আলী
লালমনিরহাট
লালমনিরহাট জেলা বিএনপির উদ্যোগে লালমনিরহাট সদর উপজেলার পৌরসভার ৬ নং ওয়ার্ড এর নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নতুন সদস্য সংগ্রহ অভিযান।
উক্ত সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন -অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু।বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক ও সভাপতি লালমনিরহাট জেলা বিএনপি। এই সদস্য সংগ্রহ অভিযানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন আমাদের দলের প্রিয় মুখ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের ৩১ দফার সুফল এবং বাস্তবতা সম্পর্কে জনগণের মাঝে এই ৩১ দফার বার্তা পৌঁছে দিতে হবে । আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বেই এই দেশকে এগিয়ে নিতে হবে । তাই আমাদের মূল সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এর অঙ্গ সংগঠনগুলোকে প্রতিটি মানুষের ঘরে ঘরে বিএনপি’র কর্মপরিকল্পনা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে । আমরা চাই যাতে আগামী জাতীয়
সংসদ নির্বাচন বিএনপির নেতৃত্বে সরকার গঠন করে এজন্য বিএনপি এবং অঙ্গন সংগঠন গুলোকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে

