
মোহাম্মদ ওয়াহেদ আলী
লালমনিরহাট
গতকাল ১২ ই অক্টোবর জাতীয় প্রেসক্লাবে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের শান্তিপূর্ণ আন্দোলনের উপর পুলিশের অতর্কিত আক্রমণ রাবার বুলেট টিয়ারসেল ও গুলির প্রতিবাদে লালমনিরহাট জেলার সদর উপজেলার চর কুলাঘাট উচ্চ বিদ্যালয় এর শিক্ষক-কর্মচারীদের কর্মবিরতি পালন । বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন কেন্দ্রীয় কর্মসূচির পালনের নিমিত্বে লালমনিরহাট জেলার অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানের নেয় চর কুলাঘাট উচ্চ বিদ্যালয় এর শিক্ষক ও কর্মচারীদের কর্ম বিরতি পালন করছে ।লালমনিরহাট জেলা এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক—কর্মচারীদের ৫০ শতাংশ বাড়ি ভাড়া, ১০০ শতাংশ উৎসব ভাতা, ১ হাজার ৫০০ টাকা চিকিৎসা ভাতা, ইবতেদায়ী মাদ্রাসা ও নন—এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্ত করণ সহ অবসরপ্রাপ্ত শিক্ষকদের কল্যাণ তহবিল ও অবসর সুবিধার অর্থ দ্রুত পরিশোধের দাবিতে কর্মবিরতি পালন চরকুলাঘাট উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক ও কর্মচারীবৃন্দ

