
নিজস্ব প্রতিবেদক :
বিদেশে স্টুডেন্ট ভিসায় পাঠানোর কথা বলে ৭০ লক্ষ টাকা আত্মসাৎ করেছে রায়হান হাজারী নামের একজন ভয়ংকর প্রতারক। তথ্য নিয়ে জানা যায় মোঃ খালেদুর রহমান পিতার নাম মুজিবুর রহমান এর সাথে ২০২৩ সালে পরিচয় হয় রায়হান হাজারীর, যাহার পিতার নাম রউফ হাজারী দেশের বাড়ি বগুড়া। ঢাকায় উত্তরায় বসবাসরত অবস্থায় ভুক্তভোগী খালেদুর রহমানকে নর্থ টাওয়ার উত্তরাতে বসিয়া আলোচনা করতে থাকে এবং বিভিন্ন প্রলোভন দেখাতে থাকে। প্রতারকের প্রলোভনে পড়ে ভুক্তভোগী প্রতারককে ৭০ লক্ষ টাকা ওই সময়ই প্রদান করেন। টাকা নেওয়ার পর থেকে প্রতারক যোগাযোগ বন্ধ করে দেই।
দু একবার ফোনে কথাবার্তা হলেও বিভিন্ন হুমকি ধামকি দিতে থাকে এই ব্যাপারে উত্তরা পশ্চিম থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে।

