
নিজস্ব প্রতিনিধি :
ঢাকা এয়ারপোর্টে কাস্টমস হাউজের সামনে এয়ারপোর্ট রেস্তোরাঁ উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।
উপস্থিত ছিলেন এয়ারপোর্ট থানা ও উত্তরা থানার বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এয়ারপোর্ট রেস্তোরাঁ উদ্বোধনের পর মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করা হয় পরে অতিথিদের আপ্যায়ন করা হয়।

