
মার্শাল হাসান-সখিপুর :
১৫ সেপ্টেম্বর ২০২৫ ইং সোমবার বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল রানা নামের ২৫ বছরের এক যুবকের মৃত্যু হয়েছে। সখীপুর সদর হাসাপাতালে নেওয়ার পর কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। সে টাংগাইল জেলার সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের ছোট চওনা গ্রামের নুরু মিয়ার ছেলে। মৃত সোহেল রানা অটোরিকশা চালনার পাশাপাশি ইলেকট্রিশিয়ানের কাজ করতেন।
বেলা সাড়ে ১১ টায় সখিপুর উপজেলার কাকড়াজান ইউনিয়নের খুনির চালা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার সকালে সোহেল রানা খুনিরচালা গ্রামের শামছুল মিয়ার বাড়িতে বিদ্যুতের কাজ করতে যান। ট্রান্সফরমার থেকে ওই বাড়ির বিদ্যুতের লাইন বিচ্ছিন্ন করার সময় বৈদ্যুতিক তার হঠাৎ শরীরে স্পর্শ করলে তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন। স্থানীয়রা সোহেল রানাকে গুরুতর অবস্থায় উদ্ধার করে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম ভূঁইয়া বিদ্যুৎস্পৃষ্ট হয়ে একব্যক্তির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
সাম্প্রতিক বিভিন্ন ঘটনায় একাধিক যুবক বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা গেছেন, যার মধ্যে রয়েছে নারায়ণগঞ্জের রূপগঞ্জে তার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে নিহত হওয়া, ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে একই কারণে মৃত্যু এবং নোয়াখালীর সদর উপজেলায় কাজ করার সময় বিদ্যুতের সংস্পর্শে এসে এক যুবকের মৃত্যু। এই দুর্ঘটনাগুলো সাধারণত অসাবধানতা বা নিরাপত্তা ব্যবস্থার অভাবের কারণে ঘটে থাকে।

